বরিশালসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত, নিহত ৬

নভেম্বর ২১ ২০২৫, ১৫:৫৪

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

স্টাফ রিপোর্টার : বরিশালসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে হঠাৎ করেই মাঝারি মাত্রার এই ভূমিকম্পে মানুষজন আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে আসে। ভূমিকম্পে নারায়নগঞ্জ ও রাজধানীর বংশালে শিশু সহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদী আবহাওয়া অফিসের প্রায় ১৩ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। তবে এটি ছিল মাঝারি মাত্রার এবং স্থায়ীস্থায়ী ছিল মাত্র ১০ সেকেন্ড।

এদিকে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন বলেন, ভূমিকম্পের পরপরই বিভিন্ন এলাকায় যোগাযোগ করা হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সামান্য দুলুনি অনুভূত হলেও বড় ধরনের ঝুঁকি না থাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুক্ষণ আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।