“অন্যের ষাঁড় গরু জবাইয়ের অভিযোগ প্যানেল চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে” শিরোনামে ২৭ এপ্রিল প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাণী ও নিউজ বরিশাল অনলাইন পত্রিকার সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
আমি, শামসুল কবির ফরহাদ, শায়েস্তাবাদ ইউনিয়নের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। প্রকাশিত সংবাদের সাথে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট এবং একটি মহলের পরিকল্পিত ষড়যন্ত্রমূলক অপপ্রচার।
সংবাদে উল্লেখিত ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নই। বিষয়টি তদন্তাধীন থাকা অবস্থায় যাচাই-বাছাই ছাড়া আমার নামে সংবাদ প্রকাশ করা হয়েছে।
আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে, প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
শামসুল কবির
প্যানেল চেয়ারম্যান
শায়েস্তাবাদ ইউনিয়ন
বরিশাল।