কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্ষেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি মো. নকীব উদ্দিন এর সভাপতিত্বে গ্রধান অতিথির বক্তব্য রাখেন কালব্ ‘ঘ’ অঞ্চল এর ডিরেক্টর মো: খন্দকার নজরুল ইসলাম , বিশেষ অতিথির অতিথির রাখেন উপজেলা সমবায় অপিসার মো: অব্বাস আলী।
বিশেষ আলোচনা খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম,কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস, মো: ইউসুফ আলী, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক মাসুম বিল্লাহ, প্রভাষক আসাদুজ্জামান খান, কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ডিরেক্টর শিক্ষক মিজানুর রহমান, সদস্য বেল্লাল হোসেনসহ কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলাপাড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সদস্যদেব ৮ মেধাবী সন্তানের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে লটারি মাধ্যমে ১’শত ২৩ জনকে সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব উপাস্থাপন করেন কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাধারণ সম্পাদক শিক্ষক আবুল বশার।
কার্যনির্বাহী কমিটির সভাপতি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: নকীব উদ্দিন বলেন, সমিতি এখন কালবের কাছে দায়বদ্ধ নয়। আমাদের নিজস্ব জমি হয়েছে। ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। যারা এখনো শেয়ার ক্রয় করেনি তাদের শেযার কেনার সুযোগ আছে। এছাড়াও সমিতির অনুকূলে গত অর্থবছরে দশ লক্ষাধিক টাকা লাভ হয়েছে বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সহ-সভাপতি শিক্ষক নুরুল হক ও ক্যাশিয়ার অবদুর রহমান জাফর।