স্টাফ রিপোর্টার ॥ বরিশালে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৩ নং ওয়ার্ডস্থ টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ানের মাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রিয়াজ হাওলাদার(৪৫), শ্যামল হাওলাদার(৭৩) ও মো: মনির মজুমদার(৪৪)। আসামীরা সবাই বরিশাল জেলার বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে, বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের মো: সোহরাব হোসেন গাজীর কাছে নকল স্বর্ণ বিক্রি করেন আসামীরা।
আসামীরা প্রতারণামূলকভাবে স্বর্ণ সাদৃশ্য ঘোড়ার ও হরিনের মুর্তি ২টি, লোকনাথের মুর্তি ২টি, মনষা মূর্তি ১টি, হাতের বালা ১৯টি, হাতের চুরি ছোট বড় ১৮টি, কানের চাপা দুল ২০টি, কানের ঝুমকা বড় ৫টি, কানের ঝুমকা ছোট ২০টি, কানের দুল বড় ৫টি, গলার লকেট বড় ৫টি, ব্রঞ্জ ৩ টি, কানের ছোট দুল ৩টি, গলার চেইন চিকন-মোট ছোট-বড় ৯৫টি, চুলের খোপার ঝুমকা ২৫টি, পায়ের নুপুর ২টি, আংটি ১টি, নেকলেস ১টি দেখাইয়া এগুলোর মূল্য ৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে অভিযোগকারী মো: সোহরাব হোসেন গাজীর কাছ থেকে ২ লাখ টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় মো: সোহরাব হোসেন গাজী অভিযোগ দিলেবিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগীর হোসেনের নেতৃত্বে (১০ জুলাই) রাত পৌণে ৩টায় কাউনিয়া থানাধীন টেক্সটাইল সংলগ্ন শান দেওয়ান এর মাজারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।