স্টাফ রিপোর্টার : “বরিশালে পাঁচ পুলিশ সদস্যকে ফাঁসাতে অপচেষ্টার অভিযোগ” শিরোনামে কোতয়ালি মডেল থানায় এসআই রুহুল আমিন নিজের এবং পুলিশ কনস্টেবল রাশেদ ও হুমায়ুন নিজেদের দোষ ডাকতে বেশ কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মাইনুল ইসলাম স্বপন বৃহস্পতিবার (২৪ জুলাই) অভিযোগ করে বলেন, বিএমপির গোয়েন্দা শাখার পুলিশ কনস্টেবল রাশেদের কাছ থেকে ৭ লক্ষ টাকা লাভের বিনিময়ে ধার হিসাবে গ্রহণ করি। তার ধার ও লাভের টাকা ফেরত দিয়ে দেই।

কিন্তু সে আরো টাকা দাবী করে তার স্ত্রী ফারজানা বেগমকে বাদি করে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন মিমাংসা জন্য থানায় ডাকেন। ১৮ জুলাই শুক্রবার থানায় গেলে তাদের পুলিশ সদস্য কনস্টেবল রাশেদের পক্ষ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে অন্যায় ভাবে আমাকে ৬ ঘন্টা আটকে রেখে জোরপূর্বক আমার মায়ের কাছ থেকে চেক ও স্ট্যাম্প রেখে ছেড়ে দেয়। এর প্রতিবাদ আমি ২০ জুলাই পুলিশ সদস্যদের বিরুদ্ধে সম্মেলন করি এবং বিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিচারের দাবি জানাই।

স্বপন বলেন আরো বলেন, আমি যদি প্রতারণা মামলা থেকে বাচার জন্য মিথ্যা তথ্য দিয়ে যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করি তাহলে আমাকে কেন থানায় ডেকে নিয়ে ৬ ঘন্টা আটকে রেখে আমার মায়ের কাছ থেকে জোরপূর্বক চেক ও ব্লাংক স্ট্যাম্প নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে।

আমাকে কেন প্রতারণা মামলা দিয়ে কোর্টে হস্তান্তর করে নাই। ডিভির পুলিশ কনস্টেবল রাশেদ ও কোতোয়ালি এ/সি অফিসে কর্মরত কনস্টেবল হুমায়ুন এবং তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন নিজেদের দোষ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করতেছে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাশেদ, হুমায়ুন এবং তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিনের মুঠো ফোনে তাদের বক্তব্য জানতে চেয়ে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।