বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ৩৮ বছর পত্রিকা বিক্রি করা সেই হকার মজিবুর রহমান (৫০) আর নেই ( ইন্নালিল্লাহি ——রাজিউন)। মজিবুর রহমান উপজেলার রহমতপুর সুলতান বুক স্টলের পত্রিকার বিপণন কর্মী (হকার) হিসেবে কাজ করতো। বুধবার দুপুর আড়াই টায় মজিবর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখে গেছেন। দীর্ঘ ৩০ বছর পর্যন্ত মজিবুর রহমান জাতীয় পত্রিকা বিক্রি করে আসছেন। এই পরিচিত প্রিয়মুখ ক্ষুদ্রকাঠী নিবাসী মৃত্যু আব্দুল বারেক হাওলাদার পুত্র। বুধবার আসর বাদ ক্ষুদ্রকাঠী জামে মসজিদ প্রাঙ্গণ জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাবুগঞ্জ পত্রিকা হকার এজেন্সির মালিক ও সভাপতি সুলতান হাওলাদার, হকার সমিতির উপদেষ্টা অধ্যাপক ইসহাক শরীফ, বাবুগঞ্জ উপজেলা যুগান্তর প্রতিনিধি শাহজাহান খান, দৈনিক আমার দেশ বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন, দৈনিক কালের কণ্ঠ বাবুগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক শাহাবউদ্দিন বাচ্চু, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রাহমাতুল্লাহ প্রমূখ ।