ইলেকশন কমিশনের ইন্টেনশন ভালো না: নাহিদ ইসলাম

July 16 2025, 00:37

১১

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুথানের পরেও ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। খুনি ফ্যাসিস্ট বাহীনির মার্কা ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯ টায় বরিশাল নগর ভবনের সামনের সড়কে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না। আমরা বরিশালে এসেছি জুলাই গণঅভ্যুথানের বার্তা নিয়ে। এই গণঅভ্যথানে বরিশাল অসীম সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলো। আবু সাঈদ মারা যাওয়ার পরে ১৬ জুলাই বরিশালের বিল্পবী ছাত্রসমাজ ছাত্রলীগকে বিতারিত করেছিলো। আমরা দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহীনি কিভাবে শাড়ি লুঙ্গি পড়ে পালিয়েছিলো। সেই রক্তের কথা সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলিনি।

নাহিদ আরও বলেন, আজ সেই ঐতিহাসিক ১৫ জুলাই, এদিন বাংলার নারীরা, বাংলার ছাত্রীরা রাজ পথে নেমে এসেছিলো রাজাকার শেখ হাসিনার বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলো। আমরা গণঅভ্যুথানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিকদলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। নিজেদের মধ্যে অন্তকোন্দল খুনো-খুনি করছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে। আমরা রাজনৈতিক সহিংসতামুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম। চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত গড়তে চেয়েছিলাম।

তিনি বলেন, বরিশালের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, বরিশালের মানুষ জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের পাশে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে, নতুন রাজনীতির বার্তা নিয়ে। শের-ই বাংলা একে ফজলুল হক ও যোগেন মন্ডলের রাজনীতির পুনঃউথ্থান ঘটাবে জাতীয় নাগরিক পার্টি। আগামী ১৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জরোহচ্ছি বরিশালবাসীর সমস্যার ইসতেহার নিয়ে, সারাবাংলাদেশের মানুষের মুক্তির ইসতেহার নিয়ে, জুলাইয়ের ইসতেহার নিয়ে। বরিশালবাসীকে জানিয়ে দিতে চাই আমরা কোন দলের সহিংসতাই মেনে নেবো না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস ইসলাম ও ডা. তাসনীম জারাসহ শতাধিক নেতা। পথসভার পূর্বে নগরের হাসপাতাল রোড এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে সমাবেশ স্থলে শেষ হয়।