কমিউনিটি ক্লিনিকের মধ্যে মিললো ৩৫ বিষধর সাপের ডিম

March 18 2025, 21:45

৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের মেঝে থেকে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ক্লিনিকের মেঝে সংস্কারের জন্য খোঁড়ার সময় সাপের ডিমগুলো উদ্ধার করা হয়। মা সাপসহ আরও সাপ আশেপশে রয়েছে এমন শঙ্কায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ডিমগুলো বিষধর সাপের বলে নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ শুভ।

সংস্কার কাজের শ্রমিকরা জানান, মেঝের ইট বের করার পর একটি গর্তের মধ্যে ৩০-৩৫টি ডিমের মতো কিছু দেখা যায়। পরে সেগুলো বের করে আনার পর সাপের ডিম বলে নিশ্চিত হওয়া যায়।

উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএইচসিপি) মুক্তা রানী দাস জানান, ক্লিনিকের মেঝে ভাঙা থাকার কারণে দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি টের পেতেন তারা। মাঝেমধ্যে বিষধর সাপের গন্ধও পেতেন। এ কারণে তারা সাপ আতঙ্কে ছিলেন।

রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ শুভ বলেন, ডিমের আকার ও ধরন দেখে বিষধর সাপেরই মনে হচ্ছে। তবে কোন প্রজাতির সাপ তা এখনই বোঝা যাচ্ছে না।