টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গৌরনদী আওয়ামী লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

November 26 2026, 18:41

৩০

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত করেছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী মিছিল সহকারে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হন।

পরে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।

এ সময় গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, জামাল হোসেন বাচ্চু, মাসুম মল্লিক খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মো. আল-আমিন হাওলাদার, সাবেক পৌর প্যানেল মেয়র মো. ইকতিয়ার হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া, কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী সুলতানা হাফিজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এফএম বাবুল সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনির হোসেন মিয়া কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশনায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।