বরিশাল নগরীতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টা আ.লীগকর্মীর
May 17 2025, 20:00
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে শুক্রবার ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মী পলাশ হাওলাদার ওরফে দা পলাশের বিরুদ্ধে।
এ ঘটনায় নগর পুলিশের কাউনিয়া থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। ওসি নাজমুল নিশাত জানান, পলাশের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে।
ওই গৃহবধূর স্বামী জানান, প্রতিদিনের মতো আমার স্ত্রী ঘরে ঘুমাচ্ছিলেন। আমি তাকে ঘরে রেখে নদীতে মাছ ধরতে যাই। সেই সুযোগে দা পলাশ বাসায় ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালায়।
আমার স্ত্রী চিৎকার দিলে আত্মীয় স্বজন ছুটে আসে। এ সময় দা পলাশ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায়। এরপর স্থানীয়রা ও আত্মীয়-স্বজন দরজা ভাঙার চেষ্টা করলে পলাশ পালিয়ে যায়।










































