বাউফলে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

December 21 2025, 19:05

৪

পটুয়াখালী প্রতিনিধি : জেলার বাউফলে ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের (নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক এ টি এম কাওসার (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুজরুক আলী সিকদার বাড়ির মাদ্রাসার সামনে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কাওসার একই এলাকার নূর হোসেনের পুত্র ।

পুলিশ জানায়, চলমান ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত এ টি এম কাওসার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’