বিপ্লবী নেতা শরিফ ওসমান হাদি আর নেই
December 18 2025, 22:43
বিপ্লবী নেতা শরিফ ওসমান হাদি আর নেই
অনলাইন ডেস্ক : রাজধানীর পুরানা পল্টনে আততায়ীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ রাজনীতিক শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’ পরে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল পেজ থেকেও তার প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে। সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার...
৪