বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

১১
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একদিনে নারী-পুরুষসহ তিনজনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
শুক্রবার (২ মে ) রাত সোয়া ৭ টার দিকে -গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) এর দিকনির্দেশনায় ও বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান এর নেতৃত্বে এসআই জসিম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে টবগী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।
এইসময় জাকিরের বসত ঘরে অভিযান পরিচালনা করে ৭০০ পিচ ইয়াবাসহ মো. জাকির, তাসলিমা বেগমকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও সামীম নামে একজনকে ৫০ পিচ ইয়াবাসহ ল্যাংড়ার পোল এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের দেহ তল্লাশি করে জাকির ও তাসলিমা বেগম এর কাছে ৭০০ পিচ ও মো. সামীমের কাছে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন– ১। মো. জাকির(৩৮) পিত- মৃত বাদশা মিয়া, টবগী ৯ নং ওয়ার্ড,   তাসলিমা বেগম (৩৫) স্বামী মো. জাকির সম্পর্কে তারা দুইজন স্বামী-স্ত্রী। ও মো. সামীম (১৯) পিতা- শফিকুল ইসলাম, টবগী ৯ নং ওয়ার্ড।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বোরহানউদ্দিনে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং বিভিন্ন অভিযানে একাধিক মাদক ব্যবসায়ী আটক হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
বোরহানউদ্দিন থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত ও আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।