ভোলায় সিএনজি চালক-বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ১৫

January 29 2025, 20:47

১১

ভোলা প্রতিনিধি !! ভোলা বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। একে পক্ষ অপর পক্ষের ওপর ধারালো অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

মঙ্গলবার রাত ৮টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে রাত ৯টা পর্যন্ত সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে এ ঘটনায় জেলার অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি বাস এবং অটোরিকশায় আগুন জ্বালিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলা এ সংঘর্ষে নৌ বাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা কাজ করছে।

পুলিশ সুপার মো. শরিফুল হককে তার মুঠোফোনে বারবার কল করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।