যুক্তরাজ্যে মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনকে সংবর্ধনা

October 08 2025, 20:47

১২

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যে মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁনকে সংবর্ধনা জানিয়ে মতবিনিময় সভা করেছে যুক্তরাজ্যে অবস্থানরত বরিশাল বিভাগের প্রবাসীরা। মঙ্গলবার ৭ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডনের নবাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিভাগের যুক্তরাজ্য প্রবাসীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংস কাউন্সিল ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি। বিশেষ অতিথি ছিলেন চার্টার্ড একাউন্টেট মিজানুর রহমান জিলন, ঝালকাঠি সরকারি কলেজ প্রাক্তন ছাত্রনেতা গাজী রফিক ও সলিসিটর মোহাম্মদ জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু সাদেক হাওলাদার এবং সঞ্চালনা করেন মোহাম্মদ বাচ্চু গাজী ও ইউসুফ আলী পলাশ।

উল্লেখ্য, এবায়েদুল হক চাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল চেয়ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি।

আলোচনায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁরা এবায়েদুল হক চাঁনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।