বরিশালে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাকের ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার : বরিশালে যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাকের ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির এন্টারপ্রেনিয়ার্স ডেভেলপমেন্ট ইউনিটের সহযোগিতায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় যুবক-যুবতী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রিমান রেজা মোঃ সাহেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাকের পটুয়াখালী আঞ্চলিক অফিসের এরিয়া ব্যবস্থাপক মো. কামরুল হাসান, ব্র্যাকের ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট মুক্তাকিয়া সারাহ্, সফল উদ্যোক্তা সিহাবুর রহমান গাজী, আভা বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাকের ঝালকাঠি আঞ্চলিক অফিসের এরিয়া ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলাম।
বক্তারা যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র ঋণ সুবিধা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সঠিক দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা পেলে তরুণরা নিজ নিজ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠা করে বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সমক্ষ হবে।
অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।










































