দুমকিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেপ্টেম্বর ২৬ ২০২৫, ১৯:০০

দুমকি প্রতিনিধি : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫ দফা দাবি আদায়ে দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিকাল ৫ টার দিকে পদ্মা ব্যাংকের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ব্রিজ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মাওলানা আবুল খায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসাইন

প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট নাজমুল আহসান, আমীর,পটুয়াখালী জেলা। দলটির ৫ দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত ৫ দফা হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। মিছিল ও সমাবেশে দুমকি উপজেলা জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।