প্রকাশিত সংবাদের প্রতিবাদ
July 24 2025, 10:38
গত ২৩ জুলাই বুধবার জাতীয় দৈনিক আজকের পত্রিকা, দৈনিক আজকের বার্তা, দৈনিক মতবাদ, দৈনিক আমাদের বরিশাল, দৈনিক ভোরের অঙ্গীকার, দৈনিক বাংলাদেশ বাণী সহ একাধিক পত্রিকায় ‘ছাত্রীদের সাথে যৌন হয়রানি, তদন্ত কমিটি গঠন’ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটিতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওমুদ আহমেদ এর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভূয়া, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।
মওদুদ স্যার আমাদের অভিভাবকের মতো পড়াশোনা করান। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দর্শন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনায়াসে মওদুদ স্যারের অবদানকে স্মরণ করেন।
সল্প সংখ্যক শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে একটি পক্ষ মওদুদ স্যারের মান সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। শিক্ষার্থীদের সাথে সব সময় সদাচরণ ও শিক্ষক সুলভ আচরণ করে আসছেন মওদুদ আহমেদ স্যার। এখানে যৌন হয়রানির কোন বিষয় নেই।
অপরদিকে পরীক্ষায় নম্বর বেশি দেওয়ার জন্য বাধ্যতাতামূলক প্রাইভেট পড়াতে স্যারের বিরুদ্ধে তোলা অভিযোগ তাও ভিত্তিহীন ও অসত্য। তিনি প্রতিদিন কলেজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান করেন। যার ফলে তার কোর্সগুলোতে সবসময়ই ভালো ফলাফল করে আসছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক মওদুদ আহমেদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টিও মিথ্যা। শিক্ষক মওদুদ আহমেদ তার ব্যক্তিগত প্রয়োজনে নৈমিত্তিক ছুটি নিয়েছেন।
আমরা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক মওদুদ আহমেদ এর বিরুদ্ধে এ ধরনের জঘন্য অপপ্রচার, ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
সাধারণ শিক্ষার্থীবৃন্দ
দর্শন বিভাগ।
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ।
বরিশাল।










































