বাবুগঞ্জে নিখোঁজ মাদরাসা ছাত্রের খোঁজ তিনদিনেও মেলেনি
June 25 2025, 01:38
স্টাফ রিপোর্টার : বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্রের তিনদিনেও সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী মডেল থানার সাধারণ ডায়েরী করা হয়েছে।
রহস্যজনকভাবে নিখোঁজ মাদরাসা ছাত্র মাহমুদ ইসলাম রাফি (১৪) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের ঠাকুরমল্লিক গ্রামের মাহবুব ফকিরের একমাত্র ছেলে।
মাহবুব ফকির জানিয়েছেন, গত রবিবার (২২ জুন) বিকেলে বাড়ি থেকে গৌরনদী উপজেলার হোসনাবাদ দূরানী বাড়ি হাফিজিয়া মাাদরাসায় যাওয়ার পথে রাফি রহস্যজনকভাবে নিখোঁজ হয়।সে (রাফি) ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
মাহবুব ফকির আরো জানিয়েছেন, নিখোঁজের পর থেকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও রাফির কোন সন্ধান মেলেনি।একমাত্র ছেলের সন্ধান পেতে তিনি (মাহবুব) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।










































