মুচলেকা দিয়ে মামলা থেকে রক্ষা পেলেন চারজন

১২

স্টাফ রিপোর্টার ॥ শান্তিশৃঙ্খলা ভঙ্গ না করার মুচলেকা দিয়ে মামলা থেকে রক্ষা পেলেন নগরীর ১৪নং ওয়ার্ডের চার ব্যক্তি। গত ১৮ মে বরিশালের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত এ নির্দেশ দেন। মুচলেকা দেয়া চার ব্যক্তি হলেন, নগরীর ১৪নং ওয়ার্ডের মৃত আঃ মালেক হাওলাদারের দুই ছেলে ফজলুল হক ও মিজানুর রহমান, ফজলুর রহমানের স্ত্রী মনি বেগম এবং মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ জাকির হোসেন।

এর আগে একই এলাকার মৃত ফিরোজ কিবরিয়ার ছেলে সফিক মোহাম্মদ ১০৭ ধারায় ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের (২৬৬/২৫) করেছিলেন। ওই মামলায় বিচারক ১৮ মে ১নং থেকে ৪নং বিবাদীগন কর্তৃক শান্তিবঙ্গের আশংকা প্রতিয়মান হওয়ায় তাদের প্রত্যেককে আগামী ৬ মাসের জন্য ৪ হাজার টাকা মুচলেকা বন্ডে মামলাটি নিস্পত্তি করা হয়েছে।

জানা গেছে, ফজলুল হক তার ৭ জন চাচাতো বোনের কাছ থেকে জমির ভূয়া রেকর্ড দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া মিথ্যা মামলা দিয়ে করছেন হয়রানী। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। ফজলুল হকের চাচা মৃত আব্দুল খালেক হাওলাদারের ৭ মেয়ে দেলোয়ারা বেগম, শাহিনুর বেগম, জাকিয়া বেগম, হেলেনা বেগম, তাছলিমা বেগম, জিনাত জাহান, নাজনিন সুলতানা সিমু।

তাদের পৈত্রিক সম্পত্তির হিসেব চাইলে ভূয়া রেকর্ড দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেন ফজলুল হক। এক্ষেত্রে ফজলুল হক তাদের আত্মীয় একজন পুলিশ কর্মকর্তার ক্ষমতার প্রভাব খাটিয়ে এ ধরণের কাজ করছেন বলে অভিযোগ করেন চাচাতো বোনরা। তারা বলেন, জমির রেকর্ডসহ কাগজ পত্র চাইলে ফজলুল হক গড়িমসি শুরু করে। উল্টো আদালতের মিথ্যা মামলা (মামলা নং- ৫১৯/২৫) দায়ের করে ওয়ারিশদের বাড়ি ঘর নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেয়।

এতে অসহায় হয়ে পড়ে ৭ বোন। দেলোয়ারা বেগম বলেন, পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছেন ফজলুল হক। আমরা আমাদের প্রাপ্য সম্পত্তি চাই। জানা গেছে, মৃত আঃ খালেক হাওলাদার গং কর্তৃক দায়েরকৃত ৭৮/৯৩ নং বন্টনের মামলা বিগত ২২-২৩ বছর চলার পরে ২০০৪ সালের ২০ জুন বরিশাল সিনিয়র সাব জজ কোর্ট থেকে অর্ধেক ভাগে প্রাথমিক ডিগ্রী প্রাপ্ত হওয়ার পরে উকিল কমিশনের মাধ্যমে পরিমাপের পর ২০১৪ সালের ৬ এপ্রিল কোট থেকে প্রাথমিক ডিক্রিকে চূড়ান্ত ডিগ্রিতে রূপান্তিরিত করা হয়।

উকিল কমিশনের দাখিলকৃত চিটা নকশাকে চুড়ান্ত রায়ের একাংশ হিসাবে গণ্য হয়। এ নিয়ে ফজলুল হকসহ অন্যান্য বিবাদীরা হুমকি ধামকি দেয়ায় ১০৭ ধারায় ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের (২৬৬/২৫) করেছিলেন।