কাজিরহাটে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন নৌ প্রতিমন্ত্রী

November 28 2026, 18:28

৩২

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনের মধ্যদিয়ে দ্বার উন্মোচিত হলো নতুন যোগাযোগ ও নাগরিক সেবার।
​ঐ এলাকার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি ও নাগরিক সেবা সহজতর করতে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত তিনি এসব প্রকল্প এলাকা ঘুরে ঘুরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ​উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্প গুলোর মধ্যে রয়েছে, বিদ্যানন্দপুর ইউনিয়নে ১কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যানন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ৩য় তলা ভীত বিশিষ্ট ২য় তলা ভবন নির্মাণ।

শায়েস্তাবাদ জিসি- হিজলা উপজেলা হেডকোয়ার্টার ভায়া কাজিরহাট জিসি, মিয়ার হাট ও একতার হাট সড়কে ৯কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন। মেহেন্দিগঞ্জ উপজেলাধীন লতা ইউপি অফিস (গাবতলী বাজার) নতুন খাসের হাট ভায়া হুবার হাট সড়ক ২কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন।

আন্দারমানিক ইউনিয়নে ৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে বরিশাল সদর টু হিজলা উপজেলা হেডকোয়ার্টার সড়ক প্রশস্তকরন ও শক্তিশালী করন (ভায়া গাজিরহাট, কাজিরহাট জিসি,মিয়ার হাট ও একতার হাট) এবং গাবতলি বাজার অংশে ১৫০ মিটার আরসিসি সড়ক নির্মান।

​নতুন এই অবকাঠামো ও সেবা কেন্দ্রটি চালু হলে স্থানীয় বাসিন্দাদের ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ সহজ হবে এবং গ্রামীণ সড়ক ও সেতু যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।