জসিম পাটোয়ারী ঢালচর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত 

November 28 2026, 20:30

৩৬
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান ঢালচর ইসলামিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় যুবদল নেতা মো: জসিমউদদীন  (জসিম পাটোয়ারী)। গত ২৪ নভেম্বর বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এসএম তোহিদুজ্জামান স্বাক্ষরিত স্মারক নং বামাশিবো/প্রশা/২৩১২৬১০১৪২১১ /১৪০৬৮৬ এ তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
জসিম উদদীন পাটোয়ারীর স্থানীয় যুবদল নেতা ও সমাজসেবক  হিসেবে স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত। এছাড়া তিনি উক্ত মাদরাসার সভাপতি ছাড়াও ঢালচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। জসিম উদ্দিন পাটোয়ারী আসন্ন ১৯ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজ এলাকা ঢালচরে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমাজসেবা মূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।
তরুণ  রাজনীতিবিদ ও সমাজ হিতৈষি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হওয়ায়  তাঁকে বিশিষ্ট জন, রাজনীতিদ,বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ  থেকে উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়েছে ।  শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট জনেরা বলেন, আপনার সফলতার জন্য আন্তরিক শুভেচ্ছা। আপনার নতুন যাত্রা আনন্দ ও সাফল্যে ভরে উঠুক। এই পথচলায় আপনার সমস্ত প্রচেষ্টা সফল হোক, এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছান, আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল।
 এক প্রতিক্রিয়ায় জসিম পাটোয়ারী স্থানীয়  সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, আমাকে  গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নির্বাহি কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি বিশেষ  কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি তাঁর  সুপরামর্শে ঢালচর ইসলামিয়া দাখিল  মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামগত উন্নয়ন অব্যাহত রাখবো। মাদরাসার শিক্ষক-কর্মচারীরাও বিএনপি নেতা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক-কর্মচারীরা বলেন, একজন দক্ষ-চৌকস তরুণ সমাজসেবককে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করায় তাঁর প্রতি আমরা বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।