সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক- গণপূর্ত প্রতিমন্ত্রী

অক্টোবর ১৯ ২০২৬, ২১:২৩

কাউখালী প্রিতিনিধি : ‎সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার রয়েছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, “সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে সরকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও তাঁদের পাশে রয়েছেন।”

‎‎​সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে নগদ চার হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া এলাকার অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

‎‎​প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আরও বলেন, “বিএনপি সরকার সব সময় দুর্গাপূজার আয়োজনের ওপর নজর রাখছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।”

স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ‎‎​কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন:

‎​এস. এম আহসান কবীর, সভাপতি, উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। ‎​এইচ এম দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। ​মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কাউখালী থানা।

‎​পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্যে অংশ নেন পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর, জ্যোতির্ময় চক্রবর্তী রতন এবং পলাশ কর্মকার। ‎​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।