১৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত
জানুয়ারি ০২ ২০২৬, ১৯:১৪
স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) ১৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাদ জুমা ফকির বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন,
মহানগর বিএনপির সাবেক নেতা আতাহারুল ইসলাম বাবুল চৌধুরী, মহানগর বিএনপির ১ নং সদস্য ওমায়ের ইবনে গোলাম কাদির স্বপন, মহানগর বিএনপির অন্যতম সদস্য আহমেদ জাকি অনুপম, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান (রনি) ১৭নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শ্রী মলয় কর্মকারমহানগর যুবদল নেতা তনু দত্ত লেলিন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এইচ এম আল আমিন, ১৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মুসা, ফারুক মিয়া, শাখাওয়াত হোসেন রোমান, মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনির, সফিউর রহমান কামাল, ১৭ নং যুবদলের আহ্বায়ক মলয় কর্মকার, যুগ্ম আহ্বায়ক ডোনা দত্ত প্রমুখ।









































