প্রবীণ সাংবাদিক নেগাবান মন্টুর স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মে ১৬ ২০২৬, ১৯:২৫

0-8160x6138-0-0#

স্টাফ রিপোর্টার : বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু। এসময় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাসিমুল আলম ও সৈয়দ দুলাল।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিন, গোপাল সরকার, তপনঙ্কর চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।

বক্তারা মরহুম নেগাবান মন্টুর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।