আরিফুর রহমানের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ

অক্টোবর ০৮ ২০২৬, ২০:৪৯

0-4064x3074-0-0#

নিজস্ব প্রতিবেদক : দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার কম্পিউটার অপারেটর আরিফুর রহমানের পিতা মো. সেকান্দার আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে বরিশাল নগরীর কাটপট্টি রোডস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মো. সেকান্দার আলী স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন বিনয়ী, সদালাপী ও কর্মদক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।বৃহস্পতিবার বাদ জোহর নগরীর চকবাজারস্থ জামে এবায়দুল্লাহ মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুসলিম গোরস্তানে তাকে দাফন করা হয়।

মো. সেকান্দার আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মো. শাহে আলম, সম্পাদক আযাদ আলাউদ্দীন, বার্তা সম্পাদক ফাহিম ফিরোজসহ পত্রিকার সকল সদস্যবৃন্দ।

শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।