তজুমদ্দিনে মৎস্য অভিযানে ৩ জেলে আটক, মোবাইল কোর্টে সাজা
অক্টোবর ১১ ২০২৬, ১৮:৪৬
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনের নেতৃত্বে মমৎস্য অফিসের একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করেন। এসময় মাছ শিকার করতে নদীতে জালা ফালানো অবস্থায় ৩ জেলেকে আটক করে মৎস্য প্রশাসন।
পরে রোববার (১১অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল আটককৃতদেরকে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। সাঁজাপ্রাপ্তরা হলেন, মোঃ ছলেমান (৪৯), মোঃ কবির (৩০) ও মোঃ শাহিন (২২)। আটক প্রত্যেক জেলে বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে বলে জানা গেছে।
জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২২দিনে যে কেউ সরকারি আইন লঙ্গন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।









































