ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
মে ০৮ ২০২৫, ২৩:২৭
স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল মহানগর ছাত্রদল। বৃহস্পতিবার রাতে দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন নিয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে জিম্মি করে ছাত্রদলের দুই সহ-সভাপতি চাঁদা দাবী করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত ও ব্যথিত। আটককৃত দুই ব্যক্তির সাথে ছাত্রদলের কোন সম্পৃক্ততা নেই।
একটি কুচক্রী মহল ছাত্রদলকে বিতর্কিত করার লক্ষ্যে উদ্দেশ্যমূলক ভাবে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। প্রকাশিত সংবাদ টি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সংবাদ মাধ্যম গুলোকে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নগরীর বাজার রোডে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে তিন ছাত্রদলকর্মী পরিচয়দানকারীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।









































