মেহেন্দীগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান
মে ১০ ২০২৫, ০১:০২
স্টাফ রিপোর্টার : মেহেন্দীগঞ্জে বিনামূল্যে দিনব্যাপী ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়।
জানা গেছে, মরহুম মুন্সি আব্দুল বারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সন্তান স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর (দক্ষিণ) এর সভাপতি জহির উদ্দিন তুহিন এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
দিনব্যাপী শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যের এ চিকিৎসা সেবা গ্রহণ করেন।









































