বিজয়ী হলে হিজলা উপজেলাকে পৌরসভায় রূপান্তরিত করবো হবে : রাজিব আহসান

নভেম্বর ২৬ ২০২৫, ২১:২৩

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : বরিশাল- ৪ (হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাট) আসনে বিএনপি প্রার্থী রাজিব আহসান বলেন সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। যদি জনগণের ভোটের মাধ্যমে সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে ইনশাল্লাহ সর্বপ্রথম হিজলা উপজেলাকে পৌর সভায় রুপান্তরিত করব, পাশাপাশি হিজলা উপজেলার পুরাতন স্বাস্থ্য কমপ্লেক্স ভেঙে একটি আধুনিক হাসপাতাল গড়া সহ এখানকার রাস্তাঘাট ও হিজলা বাসির জীবনমান উন্নয়নসহ এখানকার নদী ভাঙ্গন রোধে কাজ করব।

তিনি ২৬ (নভেম্বর) বুধবার বরিশালের হিজলা উপজেলার ৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীর হাট কাশেমুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ বিএনপির প্রতিনিধি সভায় এ বক্তব্য রাখেন।

সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন,বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলি আহমেদ হাওলাদার, সুলাইমান মোল্লা,মৎস্যজীবী দলের সভাপতি ফারুক খান, হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক দেওয়ান গিয়াস উদ্দিন, হাওয়ানূর চৌধুরী, যুবদলের সভাপতি সালাউদ্দিন রিমন, সদস্য সচিব আমির হোসেন বাঘা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক হরিনাথপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মোঃসালাউদ্দিন সরদার, সাবেক সভাপতি আঃ খালেক মাঝি, বড়জালিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক স ম হুমায়ুন সহ উপজেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।