দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া-মোনাজাত
নভেম্বর ২৯ ২০২৫, ১২:৫৭
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
স্টাফ রিপোর্টার : দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস, বরিশাল মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. মহসিন মোর্শেদ তালুকদার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুল মান্নান, মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা কাজী মো. জানে আলম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
দোয়া-মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থ দীর্ঘায়ু কামনা করা হয়।









































