বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ডিসেম্বর ১৯ ২০২৫, ১০:৪৭
স্টাফ রিপোর্টার : বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলামের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ মাতুব্বর, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হানিফ খানসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়নীতি, সুশাসন ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় বাবুগঞ্জ–মুলাদী আসনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে মাওলানা সিরাজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় অর্জন করবে।









































