বরিশাল-১ ‍আসনে হাতপাখার প্রার্থী রাসেল সরদার মেহেদীর মনোনয়ন ফরম সংগ্রহ

ডিসেম্বর ২২ ২০২৫, ১৯:০১

স্টাফ রিপোর্টার : বরিশাল-১ (আগৈলঝাড়া–গৌরনদী ) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী রাসেল সরদার মেহেদী দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর’২৫) আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, উপজেলা সেক্রেটারি মাওলানা এমদাদ হোসেন, আগৈালঝাড়া উপজেলা সেক্রেটারি পারভেজ মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইমরান হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।