বরিশাল-৪ আসনে হাতপাখা প্রার্থী মুফতি আবুল খায়েরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ডিসেম্বর ২৪ ২০২৫, ১৯:০১

স্টাফ রিপোর্টার : বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট ) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ইছাহাক মুহাম্মদ আবুল খায়ের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর’২৫) হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা সভাপতি মাওলানা মোজাম্মেল হক মাকসুদ , উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বিন কালাম , নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন সদস্য সচিব মাওলানা আব্দুস সাত্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।