আহবায়ক- সাব্বির : সদস্য সচিব- সজিব

বরিশাল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ডিসেম্বর ২৯ ২০২৫, ২৩:৫২

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বরিশাল জেলা শাখার এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. সাব্বির হোসেন সোহাগ-কে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাফি ছামির খান, রাকিব খান ও রাফসানজানি সিয়াম। এছাড়া একাধিক যুগ্ম আহ্বায়ক হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে এনামুল হক সজিব-কে সদস্য সচিব, সজল হাওলাদার (শাওন)-কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং তানজিম আহমেদ হাসান ও মো. লিমন-কে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি বরিশাল জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।