সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার

জানুয়ারি ০৬ ২০২৬, ১৯:২৪

বানারীপাড়া প্রতিনিধি : বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনকে (৪৮) আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।

জানা গেছে গত ৫ জানুয়ারি গভীর রাতে ডেভিল হান্ট ফেজ-২ এর মাধ্যমে থানা পুলিশের একটি মোবাইল টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গত অক্টোবর মাসে উপজেলার চাখার ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মনির সরদারের বসতঘরে পেট্রোল বোমা বিস্ফোরণ ও ঘর পোড়ানোয় অভিযুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ওই হামলায় মনির সরদারের বসত ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গতকাল (৬ জানুয়ারী) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।