খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হিজলায় শোকসভা ও দোয়া মোনাজাত
জানুয়ারি ০৯ ২০২৬, ১৭:০১
মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা প্রতিনিধি : হিজলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-০৪ আসনের ধানের শীষের প্রার্থী রাজিব আহসান।
শোকসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন দেওয়ান। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তিনি কখনো আপসের রাজনীতি করেননি। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্র রক্ষায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
শোকসভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহেল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মুকিম, বরিশাল জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, সদস্য সচিব কামরুল আহসান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমেদ হাওলাদার, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন রিমন, সদস্য সচিব আমির হোসেন বাঘা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।









































