উজিরপুরে খালদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

জানুয়ারি ২০ ২০২৬, ০৯:০০

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে বরাকোঠা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরনে শোকসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি সোমবার ইউনিয়নের ডাকুয়ার হাট বাজারে বরাকোঠা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্থাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন মল্লিক, উপস্থিত ছিলেন উপজেলা ও বরাকোঠা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মি এবং সাধারণ জনগন।
শোক সভায় প্রধান অতিথি সরদার সরফুদ্দিন সান্টু প্রয়াত খালেদা জিয়ার কর্মময় আদর্শিক জিবনী তুলে ধরে শোককে শক্তিতে পরিনত করে ঐক্যবদ্ধ থেকে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য  ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করার জন্যে কাজ করার নির্দেশ দেন।