আলিমাবাদ ও শ্রীপুরের সাধারণ মানুষের দ্বারে দ্বারে রাজিব আহসান

জানুয়ারি ২৩ ২০২৬, ১৯:২৪

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : বরিশাল-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাজিব আহসান মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) ছুটির দিনে তিনি সাধারণ মানুষের সাথে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

দিনের শুরুতে জনাব রাজিব আহসান আলিমাবাদ ইউনিয়নের গাগড়িয়া গুচ্ছগ্রাম প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি স্থানীয় শত শত মা-বোন ও সাধারণ মানুষের সাথে এক আন্তরিক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পরবর্তীতে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে গণসংযোগ করেন। শ্রীপুর ইউনিয়নের লঞ্চঘাট, আনন্দবাজার এবং শ্রীপুর বাজার এলাকায় তিনি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।

হাটে-বাজারে সাধারণ মানুষের সাথে তার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ এলাকায় ব্যাপক সাড়া ফেলে। রাজিব আহসানের আগমনে আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।