হিজলায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৪ ২০২৬, ২২:৪৮

মোঃ হাবিবুল্লাহ বেপারী, হিজলা : বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান (এমপি)। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “সকলেই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। তখন বরিশাল-৪ আসনে ‘অবহেলিত’ শব্দটি আর থাকবে না।”
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।