বরিশালে মানসিক স্বাস্থ্য সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত

এপ্রিল ২২ ২০২৬, ১৩:৪৭

স্টাফ রিপোর্টার : বরিশালে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) স্থানীয় রুস্তম আলী তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় মানসিক স্বাস্থ্যে ঝুঁকিপূর্ণ শিশু, তাদের অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

 

এতে বক্তারা শিশুদের মানসিক বিকাশ, পারিবারিক যত্ন, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

 

অনুষ্ঠানটি আয়োজন করে বরিশাল এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ওয়াল্ড ভিশন বাংলাদেশ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সভা শেষে অংশগ্রহণকারীরা শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।