ঢাকা পিজি হাসপাতালে সিনিয়র সাংবাদিক নেগাবান মন্টুর অস্ত্রোপচার

এপ্রিল ২৫ ২০২৬, ২২:৩৪

স্টাফ রিপোর্টার : ঢাকা পিজি হাসপাতালে বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৫ এপ্রিল (শনিবার) তার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অস্ত্রোপচারের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন এবং সিনিয়র সাংবাদিক নাসিমুল আলম।

অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার। এছাড়া সুস্থতা কামনায় সাংবাদিক মহল ও তার সহকর্মীরা দ্রুত আরোগ্যে লাভের আশাবাদ ব্যক্ত করেছেন।