হিজলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মে ০৪ ২০২৬, ১৮:৩১

হিজলা প্রতিনিধি : হিজলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শামীম জমাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত শামীমের বিরুদ্ধে হিজলা থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

রবিবার (৩ মে) হিজলা উপজেলার ৪ নং বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান সার্বিক দিকনির্দেশনা অনুসারে এসআই মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।

এ সময় ভাইভাই স্টান থেকে ১০০গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শামীম জমাদার (২৫) ৪নং বড়জালিয়া ইউনিয়নের ০৪ ওয়ার্ডের আঃ হক জমাদারের ছেলে।

এ ঘটনায় এসআই মোর্শেদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান বলেন গ্রেফতারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ী।

১০০গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে । মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।