বরিশালে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, সন্তান হারিয়ে দিশেহারা স্বজন

মে ১৪ ২০২৬, ০০:০৯

স্টাফ রিপোর্টার : বরিশালে জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব অবহেলায় ছাএ নিখোঁজ। সন্তান হারিয়ে অভিভাবকরা পাগল প্রায় ও দিশেহারা।নগরীর সিএন্ডবি রোডের খাল পাড় সড়ক এর সুমাইতা ভবনের ৪র্থ ও ৫ম তলায় জামেয়া কুর‌আনিয়া মাদ্রাসার কিতাব বিভাগের নাহবেশীর এ.বি.এম আতিমুল হোসেন নামের ছাএ।

সিসি ক্যামেরায় দেখা যায় গত ০৮ মে শুক্রবার সকাল ০৯ টা দিকে আতিমুল হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু ছা‌এ আতিমুল হোসেন মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ১০ মে তার বাবা হাফেজ ফোরকানকে অবগত করেন।

একজন ছাত্র মাদ্রাসা থেকে নিখোঁজের তিনদিন পরে ছাত্রের ব্যাপারে অবগত হন।এটা মাদ্রাসার পরিচালকসহ শ্রেণীর শিক্ষক দের দায়িত্ব অবহেলা সামিল বলে জানান অভিভাবকরা। অভিভাবকরা আরো জানান মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলে ছাত্র নিখোঁজের সাথে সাথে নজরে আসতো।

সন্তান প্রায় এক সপ্তাহ যাবত নিখোঁজ, সম্ভাব্য সব জায়গায় খোজাখোজি করে ক্লান্ত, দিশেহারা, পাগল প্রায়। বাকরুদ্ধ হয়ে গেছে আতিমুল হোসেন এর বাবা মা। এমনকি বার বার অভিভাবক হিসেবে আতিমুল হোসেন এর বাবা মাদ্রাসায় ছুটে গেলেও মাদ্রাসার পরিচালক বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন নিখোঁজ আতিমুল হোসেন এর বাবা হাফেজ ফোরকান। যার নং ১০৪২(১৩.০৫.২৬)

যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন মোবাইল ০১৭১১৩৫০২০১