টরকী বন্দরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিক্ষোভ
জুন ০৪ ২০২৬, ১৯:১৪
গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দুই ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে আওয়ামী লীগ নেতা রেজাউল শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।
অভিযোগ সূত্রে জানা যায়, টরকী বন্দরের বিশিষ্ট টিন ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার (২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল শিকদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী আহত হন।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক স্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে টরকী বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে শরীফ শাহাবুব হাসান বলেন, “টরকী বন্দর একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।” প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে টরকী বন্দরের ব্যবসায়ীরা অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং টরকী বন্দরে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রেজাউল শিকদারের বক্তব্য পাওয়া যায়নি।