বরিশাল সিটি করপোরেশন পরিদর্শনে সেলিমা রহমান এমপি

অক্টোবর ১৫ ২০২৬, ২২:২৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় তিনি বিসিসি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার ও প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিসিসির সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান রতন ও আহমেদ জ্যাকি অনুপম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীম আকবর, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া আজাদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বেগম সেলিমা রহমান সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম ও নাগরিক সেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি উপস্থিত দলীয় নেতৃবৃন্দ ও করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।