বরিশালে মসজিদ নির্মান কাজ বন্ধ করে চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন
মে ১০ ২০২৫, ১৩:১২
স্টাফ রিপোর্টার : বরিশালে ফ্যাসিস্ট ও গনহত্যাকারী স্বৈরাচার ও মসজিদ নির্মান কাজ বন্ধ করায় ও চাঁদাবাজী একধিক মামলার আসামী এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি ও বরিশাল সদর উপজেলার সন্ত্রাসী সোহেল রানা শান্ত ও ভূমিদস্য শহিদুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রায়পাশা করাপুর ইউনিয়নে মঙ্গলহাটা করমজার সর্বস্তরের জনগণের উদ্যোগে মঙ্গলহাটা মৌচাকবাজার বাইতুল মামুর জামে মসজিদে নির্মান কাজের সামনে মানববন্ধনে ১ নং রায়পাশা করাপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদ সভাপতি এবং সাবেক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মঙ্গলহাটা মৌচাকবাজার বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি তৈয়ব আলী খলিফা,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সহ সভাপতি আব্দুল রাজ্জাক খান,যুগ্ন সাধারণ সম্পাদক মো. হানিফ খানসহ একালবাসী উপস্থিত ছিলেন।









































