কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশালে গ্রেপ্তার

আগস্ট ২৪ ২০২৫, ২৩:৩২

স্টাফ রিপোর্টার : বেসরকারি টেলিভিশন মাই টিভি চেয়ারম্যানের ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।

আজ রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাংলা বাজার এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের সদস্যরা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে।

ওসি আরও জানিয়েছেন, রাত ১১ টার দিকে গ্রেপ্তারকৃত তৌহিদ আফ্রীদিকে নিয়ে সিআইডি পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।