নির্বাচনী এলাকায় আসছেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন

সেপ্টেম্বর ১৮ ২০২৫, ১৪:৩৩

কামরুজ্জামান শাহীন, ভোলা: নিজ নির্বাচনী এলাকায় আসছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চরফ্যাশনের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তিনি তার নির্বাচনী এলাকায় আসার খবরে উচ্ছাসে মেতে উঠেছে নেতাকর্মী ও সমর্থকরা।

‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার  তিন দিনের সফরের অংশ হিসেবে তিনি বিকালে চরফ্যাশনে পৌঁছাবেন। শুক্রবার সকালে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংর্বধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন। এছাড়াও বিকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করবেন। পাশাপাশি ‍তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন জানান, ভোলা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তিন দিনের সফরে তার নির্বাচনী এলাকায় আগমনকে ঘিরে উচ্ছাসে মেতে উঠেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এ সফরের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত হবে। তেমনি আগামী সংসদ নির্বাচনের  কর্মপরিকল্পনার ও গতিশীল হবে। এছাড়া তিনি চরফ্যাশন বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

অপর দিকে  চরফ্যাশনের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নয়নের চরফ্যাশন আগমনে চরফ্যাশন ও মনপুরা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে দলীয় সূত্রে জানা যায।