লস্কর নুরুল হকসহ আ’লীগের পাঁচ নেতা কারাগারে
সেপ্টেম্বর ২৯ ২০২৫, ২৩:০১
স্টাফ রিপোর্টার : বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক সহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান ও মিরাজ শিকদার।
গ্রেফতারকৃত বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় তাদের নাম রয়েছে। মামলাগুলোতে তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোমবার সকালে নগরীর ১০ নং ওয়ার্ড থেকে যুবলীগের দুই নেতাকে মাসুম খান ও আউয়াল খানকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।









































